সিরাজদীখান উপজেলার চিত্রকোট স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী মাঠে নির্বাচনী সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। শনিবার বিকেলে চিত্রকোট ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেম বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ১২ ফেব্রুয়ারী ভোটকেন্দ্রে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মূল কথা হলো জনগণের অধিকার। সেই অধিকার ফিরিয়ে আনতেই চব্বিশের
আন্দোলন ও আসন্ন নির্বাচন।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বড়বাড়ি ঘাট, তেঘরিয়া, ভাড়ালিয়া, রাজানগর, মধুপুর ও সৈয়দপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন বিএনপির প্রার্থী ও তার সমর্থকরা।
মতামত