আপডেট : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিএনপির সৌজন্যে ফুটবল ম্যাচে প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি!

 জুলাই গণঅভ্যুত্থানের পর গজারিয়া উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে হোসেন্দী ইউনিয়নে। এই ইউনিয়নে একাধিক বার বিএনপি নেতা কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে প্রধান অতিথি করে ফুটবল ম্যাচ আয়োজন করার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হয়েছে এলাকায়।

খবর নিয়ে জানা যায়, চর বলাকী বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাই-ভাই একতার উদ্যোগে একটি একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। রবিবার (০৪ ডিসেম্বর) বিকাল তিনটায় কিকাস টর্নেডোস বনাব ব্লাডি ওয়ারিয়রস একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি পোস্টারে দেখা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাখা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুকে। সভাপতি ও সহ-সভাপতি রাখা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গিয়াস এবং নাজমুল হোসেনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বিষয়টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন জাহিদ বলেন, ' ৫ আগস্টের আগে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা মাঠে ছিল তারা এখন বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হয় এটা কেমন কথা! দেশের বিভিন্ন এলাকায় এমনকি গজারিয়ার অন্য ইউনিয়নে বিভিন্ন অপকর্ম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা পালিয়ে বেড়াচ্ছে ব্যতিক্রম শুধুমাত্র হোসেন্দী ইউনিয়নে। হোসেন্দী ইউনিয়নে তারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়, এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।'

এ বিষয়ে তার বক্তব্য জানতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন,' বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিএনপির সৌজন্যে ফুটবল ম্যাচে প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএনপির সৌজন্যে ফুটবল ম্যাচে প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি!

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

 জুলাই গণঅভ্যুত্থানের পর গজারিয়া উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে হোসেন্দী ইউনিয়নে। এই ইউনিয়নে একাধিক বার বিএনপি নেতা কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে প্রধান অতিথি করে ফুটবল ম্যাচ আয়োজন করার খবর পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হয়েছে এলাকায়।

খবর নিয়ে জানা যায়, চর বলাকী বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাই-ভাই একতার উদ্যোগে একটি একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। রবিবার (০৪ ডিসেম্বর) বিকাল তিনটায় কিকাস টর্নেডোস বনাব ব্লাডি ওয়ারিয়রস একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি পোস্টারে দেখা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাখা হয়েছে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুকে। সভাপতি ও সহ-সভাপতি রাখা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গিয়াস এবং নাজমুল হোসেনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বিষয়টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদ হোসেন জাহিদ বলেন, ' ৫ আগস্টের আগে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা মাঠে ছিল তারা এখন বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হয় এটা কেমন কথা! দেশের বিভিন্ন এলাকায় এমনকি গজারিয়ার অন্য ইউনিয়নে বিভিন্ন অপকর্ম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা পালিয়ে বেড়াচ্ছে ব্যতিক্রম শুধুমাত্র হোসেন্দী ইউনিয়নে। হোসেন্দী ইউনিয়নে তারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়, এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।'

এ বিষয়ে তার বক্তব্য জানতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন,' বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে প্রথম জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত