আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের কমিটি গঠন নিয়ে বিতর্ক

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের নতুন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির  নেতা, অভিভাবক ও এলাকাবাসীর  মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তারা নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
 
ক্ষোভ প্রকাশকারীদের অভিযোগ, পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গ্রহণযোগ্য একটি কমিটি গঠন করা উচিত ছিল। অন্যথায় কলেজের স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
শিক্ষার্থীর অভিভাবক দেলোয়ার হোসেন
 জানান,  কলেজটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের নানা সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেলেও সেগুলোর সমাধানের পরিবর্তে কমিটি গঠনকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুল বেপারী মঞ্জু অভিযোগ করেন, রাতের বেলায় কলেজ ক্যাম্পাস খোলা রাখা হয় এবং সেখানে পিকনিকসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়। এমনকি ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ তুলে তিনি বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানান।
 
বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মোল্লা বলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ ওয়াহিদুর রহমান আওয়ামী লীগের দোষর ছিলেন,তার স্বেচ্ছাচারিতার কারণে বর্তমান কমিটি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে গঠন করা হয়নি। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি চাই।
 
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, কলেজ পরিচালনা কমিটি গঠন বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও আইন অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে অধ্যক্ষের মাধ্যমে কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, বর্তমানে কিছু ব্যক্তি অযথা শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের হঠকারিতা বা রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করবে না। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে।
 
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। এটি বাতিল করার ক্ষমতা আমার হাতে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।
 
এদিকে কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কলেজের স্বার্থে সব পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
 
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার জানান, কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, কলেজের ছোটখাটো বিষয় নিয়ে আমরা কাজ করি তবে মূল দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের কমিটি গঠন নিয়ে বিতর্ক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজের কমিটি গঠন নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত