আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিক্রমপুর ট্রাভেল গ্রুপের মিঠামইন-অষ্টগ্রাম ভ্রমণ

কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ করেছে মুন্সীগঞ্জের বিক্রমপুর ট্রাভেল গ্রুপ। শনিবার সকালে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়কপথে মোটরসাইকেলে ভ্রমণ শেষে দুপুরে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন দলের সদস্যরা।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের সামনে থেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। পথে নরসিংদীতে জুমার নামাজ আদায় ও দুপুরের খাবার শেষে বিকেল ৫টার দিকে নিকলী হাওরে পৌঁছান। পরে নৌপথে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা ৭টার দিকে মিঠামইনে পৌঁছান।

মিঠামইনে পৌঁছে দলটি উপজেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান করে। রাতে মিঠামইন জিরো পয়েন্টসহ স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তাঁরা।

পরদিন শনিবার সকালে মোটরসাইকেলে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়কপথে ভ্রমণ করেন দলের সদস্যরা। এ সময় হাওরাঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তাঁরা। পরে বেলা ১২টার দিকে মিঠামইনের গেস্টহাউস ত্যাগ করে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন।

ভ্রমণে সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ভ্রমণের আয়োজনে ছিলেন ব্যবসায়ী তৌহিদ খান, মজনু মোল্লা ও সুমন হাওলাদার।

আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের বাইরে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিক্রমপুর ট্রাভেল গ্রুপের মিঠামইন-অষ্টগ্রাম ভ্রমণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিক্রমপুর ট্রাভেল গ্রুপের মিঠামইন-অষ্টগ্রাম ভ্রমণ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ করেছে মুন্সীগঞ্জের বিক্রমপুর ট্রাভেল গ্রুপ। শনিবার সকালে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়কপথে মোটরসাইকেলে ভ্রমণ শেষে দুপুরে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেন দলের সদস্যরা।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের সামনে থেকে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। পথে নরসিংদীতে জুমার নামাজ আদায় ও দুপুরের খাবার শেষে বিকেল ৫টার দিকে নিকলী হাওরে পৌঁছান। পরে নৌপথে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা ৭টার দিকে মিঠামইনে পৌঁছান।

মিঠামইনে পৌঁছে দলটি উপজেলা পরিষদের ডাকবাংলোয় অবস্থান করে। রাতে মিঠামইন জিরো পয়েন্টসহ স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তাঁরা।

পরদিন শনিবার সকালে মোটরসাইকেলে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়কপথে ভ্রমণ করেন দলের সদস্যরা। এ সময় হাওরাঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন তাঁরা। পরে বেলা ১২টার দিকে মিঠামইনের গেস্টহাউস ত্যাগ করে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন।

ভ্রমণে সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ভ্রমণের আয়োজনে ছিলেন ব্যবসায়ী তৌহিদ খান, মজনু মোল্লা ও সুমন হাওলাদার।

আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের বাইরে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত