বার্ষিক কর্মসম্পাদন চুক্তি তথা এপিএ’র আওতায় জেলা শহরের মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা করা হয়েছে। গতকাল বুধবার জেলা তথ্য অফিস এ আয়োজন করে। জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রথমে নিজেকে প্রস্তুত করে দেশ পরিচালনার কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভুল পথে না যাওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। দুর্নীতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে কৃষি বিপনন কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাসহ দুইশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

মতামত