গতকাল রবিবার মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ করা হয়েছে। বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের আঙিনায় এ মা সমাবেশ করে। এসময় প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ জার্মানি। এ সময় আরো উপস্থিত ছিলেন পিটিএ নির্বাহী কমিটি সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার,পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান তালুকদার বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণই শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দের মাধ্যমে শেখে, সেজন্য শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫৪৪ জন শিক্ষার্থীর ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিখন-শেখানোর পরিবেশ উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

মতামত