আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিদ্যালয় মাঠে পশুর হাটের বাঁশ ও বর্জ্য সরানো হয়নি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরানো হয়নি কোরবানির হাটের অবকাঠামো তৈরি ও পশু বাঁধার জন্য আনা বাঁশ। সরানো হয়নি বর্জ্য পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, বিশাল মাঠ জুড়ে অসংখ্য বড় বড় গর্ত। পশু বাধার বাঁশ মাঠে স্তূপ করে রাখা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গোবর। ফলে খেলাধুলায় বিঘœ ঘটছে। খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় তরুনরা। কয়েকজন তরুন মাঠের পাশে বসে সময় পার করছিলো।
এসময় স্থানীয় কয়েকজন তরুন খেলোয়াড় বলেন, খেলার মাঠকে খেলার মাঠে হিসেবে ব্যবহার করা উচিত। এখানে গবাদি পশুরহাট বসানো ঠিক নয়। হাট বসানোর কারণে প্রতিবছরই দেড় থেকে দুই মাস মাঠ খেলার অনুপযোগী থাকে। তবে যারা এখানে হাটের অনুমতি দেন, যারা হাট হিসেবে ইজারা নেন, এখানে হাট না বসিয়ে বিকল্প কোথাও বসায়, তাহলে সেটি সবার জন্য ভালো হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার কোরবানির হাটের জন্য বিদ্যালয়ের মাঠটি অস্থায়ী হাটের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। ঈদের ৭দিন পার হয়ে গেলোও হাটের ইজারাদার মাঠ থেকে বাঁশগুলো অপসারণ করেননি। এ ব্যাপারে জানাতে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খেলার মাঠে অস্থায়ী পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট সফিক শিকদার মোবাইল ফোনে বলেন, খেলার মাঠ থেকে বাঁশ গুলো সরানো হয়েছে বলে জানি। তারপরও যদি মাঠে বাঁশ পড়ে থাকে, আমি খবর নিয়ে এখনই ব্যবস্থা নিচ্ছি। এ প্রসঙ্গে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল গ্রহন না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিদ্যালয় মাঠে পশুর হাটের বাঁশ ও বর্জ্য সরানো হয়নি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিদ্যালয় মাঠে পশুর হাটের বাঁশ ও বর্জ্য সরানো হয়নি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরানো হয়নি কোরবানির হাটের অবকাঠামো তৈরি ও পশু বাঁধার জন্য আনা বাঁশ। সরানো হয়নি বর্জ্য পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, বিশাল মাঠ জুড়ে অসংখ্য বড় বড় গর্ত। পশু বাধার বাঁশ মাঠে স্তূপ করে রাখা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গোবর। ফলে খেলাধুলায় বিঘœ ঘটছে। খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় তরুনরা। কয়েকজন তরুন মাঠের পাশে বসে সময় পার করছিলো।
এসময় স্থানীয় কয়েকজন তরুন খেলোয়াড় বলেন, খেলার মাঠকে খেলার মাঠে হিসেবে ব্যবহার করা উচিত। এখানে গবাদি পশুরহাট বসানো ঠিক নয়। হাট বসানোর কারণে প্রতিবছরই দেড় থেকে দুই মাস মাঠ খেলার অনুপযোগী থাকে। তবে যারা এখানে হাটের অনুমতি দেন, যারা হাট হিসেবে ইজারা নেন, এখানে হাট না বসিয়ে বিকল্প কোথাও বসায়, তাহলে সেটি সবার জন্য ভালো হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহার কোরবানির হাটের জন্য বিদ্যালয়ের মাঠটি অস্থায়ী হাটের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। ঈদের ৭দিন পার হয়ে গেলোও হাটের ইজারাদার মাঠ থেকে বাঁশগুলো অপসারণ করেননি। এ ব্যাপারে জানাতে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। খেলার মাঠে অস্থায়ী পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট সফিক শিকদার মোবাইল ফোনে বলেন, খেলার মাঠ থেকে বাঁশ গুলো সরানো হয়েছে বলে জানি। তারপরও যদি মাঠে বাঁশ পড়ে থাকে, আমি খবর নিয়ে এখনই ব্যবস্থা নিচ্ছি। এ প্রসঙ্গে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল গ্রহন না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত