“তামাক কোম্পানির ক‚টকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় গতকাল রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে র্যালী শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বসির আহমেদ লস্করের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ কামরুন নেসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. গুল রাওশান ফিরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদীখান থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, তামাকপণ্যের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তামাক কোম্পানিগুলোর নানা ক‚টকৌশল রয়েছে, যেগুলো চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।
ডা. জামশেদ ফরিদী বলেন, তামাক ও নিকোটিন মানুষের জন্য ধ্বংসাত্মক। এটি শুধু শারীরিক ক্ষতির কারণ নয়, বরং পরিবার ও সমাজকেও আক্রান্ত করে। তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন বহু মানুষ অকালে মৃত্যুবরণ করছে। আমাদের উচিত সচেতনতা বাড়ানো এবং ধূমপান প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সভা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

মতামত