বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদি ইউনিয়ন বিএনপি। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর ইউনিয়নের বড় পাউলদিয়া ক্লাবে এ দোয়া ও মাহফিল আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমন, কৃষক দলের সভাপতি আবু কালাম শেখ, সাধারণ সম্পাদক আবুল বাশার টুটুল বেপারি,
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বেপারি, সাধারণ সম্পাদক হাসান শেখ,৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি পিপুল দেওয়ান, সাধারণ সম্পাদক মনির শেখ;
২ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোকন খন্দকার, সাধারণ সম্পাদক আয়নাল গাজী,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল শেখ, যুবদল নেতা শরীফ মাদবর, ছাত্রদল নেতা জনি দেওয়ান, মিঠুন শেখ, সাদ্দাম, সোহাগ, গোলাপসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, বিএনপির শক্তিশালী সংগঠন গঠন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মতামত