আপডেট : রোববার, ২২ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বেদে স¤প্রদায়ের মানবেতর জীবন যাপন

বেদে স¤প্রদায়ের মানবেতর জীবন যাপন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈরী আবহাওয়ায় গ্রামগঞ্জে ঘুরতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বেদে স¤প্রদায়ের লোকজন। সরেজমিনে গতকাল শনিবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনা ব্রিজের নিচে বৈরী আবহাওয়া প্রতিক‚লে খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে বসবাস করছে। আয় না থাকায় মানবিক জীবন যাপন করছে তারা।
জানা যায়, চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে রংপুর, নোয়াখালী ও জেলার লৌহজং উপজেলা থেকে ২শত বেদে পরিবার এসে মেঘনা ব্রিজের নিচে তাবু বানিয়ে অস্থায়ী ভাবে বসবাস করছে। তাদের প্রধান পেশা মূলত সাপ ধরা ও সাপের খেলা। তবে তারা এখন সাপের খেলা দেখায় না। সাপের খেলা দেখানোর পরিবর্তিতে গ্রামে গ্রামে ঘুরে দাঁতের পোকা বের করানো, সিংয়া বিশ বের করা, মাছের হাঁড় বিক্রি ও তাবিজ কবোজ সহ বাথ ব্যথার তাবিজ বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে খেয়ে বেঁচে থাকে তারা। তবে এখনকার যুগে মানুষ আর আগের মতো,দাতের পোকা বের করাসহ ঝাঁড় ফুক ও তাবিজ কোবজের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। তার পরেও তারা বাপ দাদার পেশা যুগের পর যুগ ধরে আছে।
বেদে জনি মিয়া বলেন, বাপ দাদার পেশা ধরে রেখেছি। আমরা শুধু এখানেই নই, দেশের নানা প্রান্তে এভাবেই খোলা আকাশের নিচে বসবাস করি। কিন্তু কয়দিনের বৃষ্টিতে আমরা গ্রামগঞ্জে ঘুরতে পারতেছি না। আমাদের আয় কমে গেছে। পরিবার নিয়ে কষ্ট দিনপাত করছি। আমাদের কেউ খোঁজ রাখে না।
বেদে স¤প্রদায়ের সরদার বাদল মিয়া বলেন, আমাদের মতো শত শত গরীব অসহায় বেদে পরিবার বেঁচে থাকার তাগিতে দেশের বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে এই পেশায় নিয়জিত। সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও বেদে স¤প্রদায়ের পরিবাররা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা পরিবার পরিজন নিয়ে দু-মঠো খাবারের জন্য ঘুরে ঘুরে জীবন বাঁচার জন্য লড়াই সংগ্রাম করছি।
সন্তানদেরও এই পেশায় আনবেন কিনা জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, কি করবো আমাদের দেশের বাড়িতে নিজেদের কোন জায়গা জমি নেই, নিদিষ্ট জায়গা না থাকলে সন্তানদের পড়াবো কিভাবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের যদি কোন ব্যবস্থা করে দেয় তাহলে সন্তানদের আমরা লেখাপড়া করাতে পারবো। আমরা চাই না আমাদের মতো আমাদের সন্তানরা এই পেশায় আসুক।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বেদে স¤প্রদায়ের মানবেতর জীবন যাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেদে স¤প্রদায়ের মানবেতর জীবন যাপন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত