মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘মেজর জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় বৌলতলী ইউনিয়ন পরিষদ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা। উদ্বোধনীতে পয়শা পশ্চিম পাড়া বনাম নওপাড়া মধ্যকার খেলায় ২-২ গোলে ড্রো হয়।
‘খেলাধুলায় ছাত্রদল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৌলতলী ইউনিয়ন শাখার উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মেজর জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রানা হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. বাবুল সারেং, বৌলতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফিরোজ মিয়া, সদস্য হারুন মোড়ল, বৌলতলী ইউনিয়ন যুবদলের সভাপতি নূর হোসেন মোল্লা সাধু, সাবধান সম্পাদক তাইজুল ইসলাম খাঁন, রহমান দপ্তরী, রিপন মোড়ল,সাজিম মোল্লা,সাইফুল ইসলাম মোল্লা, আব্দুল জলিল জনি, লিংকন দপ্তরী, বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন আহমেদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, অরুণ খান, মোস্তাকিম ও সৌরভ।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
টুর্নামেন্ট উপলক্ষে বৌলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘মেজর জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে।
মতামত