আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন 'সিঙ্গারা-পুরির' দোকান

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাণকেন্দ্রের ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন সিঙ্গারা-পুরির দোকান।

​খবর নিয়ে জানা যায়, অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে ভবেরচর বাজারের মাঝামাঝি জায়গায় তৈরি করা হয়েছিল ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা সেখানে ভাঙচুর চালায়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভবেরচর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যালয়টি ভেঙে দেয়। বর্তমানে সেখানে অস্থায়ী দোকান তুলে সিঙ্গারা-পুরি বিক্রি করছেন এক ব্যক্তি।

​সরেজমিনে সোমবার দুপুরে ভবেরচর বাজারে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম নামে একজন সেখানে সামিয়ানা টানিয়ে সিঙ্গারা, পুরি ও আলুর চপ বিক্রি করছেন। স্থানীয়দের কাছে জায়গাটি এখন ‘সাইফুলের হোটেল’ নামে পরিচিত।

​দোকানে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম বলেন, "এটি সরকারি জায়গা। গত তিন মাস ধরে আমি এখানে ব্যবসা করছি। এটি আগে আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। আগে আমি অন্যত্র ব্যবসা করতাম; জায়গাটি সুন্দর হওয়ায় সাময়িকভাবে এখানে চলে এসেছি। খাজনা পরিশোধ করেই আমি দোকানদারি করছি।"

​স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখানে আর কেউ আসে না। কার্যালয়টি ভেঙে দেওয়ার পর জায়গাটি খালি পড়ে ছিল। মূলত অবৈধভাবে সরকারি খাস জমি দখল করেই আওয়ামী লীগের পার্টি অফিস করা হয়েছিল।"

​বিষয়টি সম্পর্কে তাদের বক্তব্য জানতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ও ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন 'সিঙ্গারা-পুরির' দোকান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন 'সিঙ্গারা-পুরির' দোকান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাণকেন্দ্রের ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এখন সিঙ্গারা-পুরির দোকান।

​খবর নিয়ে জানা যায়, অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে ভবেরচর বাজারের মাঝামাঝি জায়গায় তৈরি করা হয়েছিল ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা সেখানে ভাঙচুর চালায়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভবেরচর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যালয়টি ভেঙে দেয়। বর্তমানে সেখানে অস্থায়ী দোকান তুলে সিঙ্গারা-পুরি বিক্রি করছেন এক ব্যক্তি।

​সরেজমিনে সোমবার দুপুরে ভবেরচর বাজারে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম নামে একজন সেখানে সামিয়ানা টানিয়ে সিঙ্গারা, পুরি ও আলুর চপ বিক্রি করছেন। স্থানীয়দের কাছে জায়গাটি এখন ‘সাইফুলের হোটেল’ নামে পরিচিত।

​দোকানে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম বলেন, "এটি সরকারি জায়গা। গত তিন মাস ধরে আমি এখানে ব্যবসা করছি। এটি আগে আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। আগে আমি অন্যত্র ব্যবসা করতাম; জায়গাটি সুন্দর হওয়ায় সাময়িকভাবে এখানে চলে এসেছি। খাজনা পরিশোধ করেই আমি দোকানদারি করছি।"

​স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখানে আর কেউ আসে না। কার্যালয়টি ভেঙে দেওয়ার পর জায়গাটি খালি পড়ে ছিল। মূলত অবৈধভাবে সরকারি খাস জমি দখল করেই আওয়ামী লীগের পার্টি অফিস করা হয়েছিল।"

​বিষয়টি সম্পর্কে তাদের বক্তব্য জানতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ও ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত