মুন্সীগঞ্জের গজারিয়ায় জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ‘ভবেরচর একতা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এবারের খেলায় নয়াকান্দি শাপলা সংসদ একাদশ বনাম করিম খাঁ ক্লাব একাদশ
অংশগ্রহণ করেন। মাঠের লড়াইয়ে দুর্দান্ত প্রদর্শন করে নয়াকান্দি শাপলা সংসদকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করেছে করিম খাঁ ক্লাব একাদশ। নির্ধারিত ৬০ মিনিটের এই খেলায় দুই দলের প্লাটা পাল্টী আক্রমণে ম্যাচটি বেশ জমে ওঠে।
খেলাটি কেন্দ্র করে ফুটবল প্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই চারপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার মাঠের গ্যালারি ও চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের করতালি এবং টানটান উত্তেজনায় মুখরিত হয়ে ওঠে পুরো ভবেরচর মাঠ।
ভবেরচর একতা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাজির আহাম্মদ শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন একতা সংঘের
সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খাঁ,
বিশিষ্ট ব্যবসায়ী ও নয়াকান্দি শাপলা সংসদের উপদেষ্টা আহম্মেদ সাঈদ, ভিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক অধিনায়ক আতাউর রহমান খোকন, একতা সংঘের সহ-সভাপতি রব মিয়া, সহ-সাধারণ সম্পাদক রমজান প্রধান,
এস.এ. আজম মজুমদার, সাংগঠনিক ও ধর্ম বিষয়ক অলিউল্লাহ সিকদার, সম্পাদক নুর মিয়া সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াশৈলীর প্রশংসা করেন এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
মতামত