মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহ্ কামাল আকন্দ। গেল শুক্রবার বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে শাহ্ কামাল আকন্দ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে তার পেশাদারিত্ব, দক্ষতা ও সেবামূলক মনোভাব সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার বিকেলে তার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে ভবেরচর হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, জনগণকে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করা এবং মহাসড়কে সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার করাই তার প্রধান লক্ষ্য।
তিনি জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। এ সময় সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে ভবেরচর হাইওয়ে থানায় নবাগত ওসি হিসেবে শাহ্ কামাল আকন্দের যোগদান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা, মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।#########
মতামত