আপডেট : বুধবার, ২২ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই: কামরুজ্জামান রতন

​ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই: কামরুজ্জামান রতন
 
​খালের কচুরিপানা নিজ হাতে পরিষ্কার করলেন এমপি
 
 মুন্সীগঞ্জের গজারিয়ায় জনদুর্ভোগ লাঘবে নিজ হাতে মাথাভাঙা খালের কচুরিপানা পরিষ্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য মো.কামরুজ্জামান রতন। এ সময় তিনি বলেন, "ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই।"
 
​মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা খালে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের নিয়ে তিনি এই কচুরিপানা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন।
 
​এ সময় তিনি বলেন, "এই খালটি দীর্ঘদিন যাবৎ কচুরিপানায় ভর্তি থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটছিল। তাই মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই উদ্যোগ। আর একটা কথা মনে রাখবেন, ভালো কাজের কোনো আলাদা আদর্শ বা রং হয় না। ভালো কাজ আমরা সবাই মিলেমিশে করবো। জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে করব। ভালো কাজ দিয়েই মানুষের হৃদয় জয় করতে চাই।"
 
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ. কে. এম. গিয়াসউদ্দিন, মাসুদ ফারুক, ইসহাক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা জামায়াতের আমীর মো. নূরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক সেলিম মিয়া প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই: কামরুজ্জামান রতন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই: কামরুজ্জামান রতন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
​ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই: কামরুজ্জামান রতন
 
​খালের কচুরিপানা নিজ হাতে পরিষ্কার করলেন এমপি
 
 মুন্সীগঞ্জের গজারিয়ায় জনদুর্ভোগ লাঘবে নিজ হাতে মাথাভাঙা খালের কচুরিপানা পরিষ্কার করেছেন স্থানীয় সংসদ সদস্য মো.কামরুজ্জামান রতন। এ সময় তিনি বলেন, "ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই।"
 
​মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা খালে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের নিয়ে তিনি এই কচুরিপানা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন।
 
​এ সময় তিনি বলেন, "এই খালটি দীর্ঘদিন যাবৎ কচুরিপানায় ভর্তি থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটছিল। তাই মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই উদ্যোগ। আর একটা কথা মনে রাখবেন, ভালো কাজের কোনো আলাদা আদর্শ বা রং হয় না। ভালো কাজ আমরা সবাই মিলেমিশে করবো। জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে করব। ভালো কাজ দিয়েই মানুষের হৃদয় জয় করতে চাই।"
 
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিণী নূরে জান্নাত রশ্মি, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ. কে. এম. গিয়াসউদ্দিন, মাসুদ ফারুক, ইসহাক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা জামায়াতের আমীর মো. নূরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক সেলিম মিয়া প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত