আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভালো দাম, ঝামেলা কম: ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে গজারিয়ায় কৃষকদের.

ভালো দাম, কম খরচ ও নিশ্চিত বাজার এই তিন সুবিধাকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ। ধান ও গমের তুলনায় কম সময়ে ফসল ঘরে ওঠা এবং লাভ বেশি হওয়ায় অনেক কৃষকই বিকল্প ফসল হিসেবে ভুট্টার দিকে ঝুঁকছেন।
 
জানা গেছে, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার, কীটনাশক ও পরিচর্যা বাবদ খরচ হয় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। এতে গড়ে ৩০ থেকে ৩৫ মণ ভুট্টা উৎপাদন হয়। প্রতি মণ ভুট্টার আনুমানিক বিক্রয় মূল্য ৬০০ থেকে ৭০০ টাকা। ফলে তুলনা মূলক কম পুঁজিতে কৃষকরা ভালো লাভ করতে পারছেন।
 
স্থানীয় সূত্র জানায়, পশু খাদ্য ও পোলট্রি ফিড উৎপাদনের জন্য গজারিয়ায় দুটি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এসব শিল্পকারখানার কারণে ভুট্টার একটি নিশ্চিত বাজার তৈরি হওয়ায় কৃষকরা উৎপাদনে উৎসাহ পাচ্ছেন।
 
ভুট্টা চাষি ও উপজেলা কৃষি কার্যালয় সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত এক দশকে গজারিয়া উপজেলায় ভুট্টার উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে। উৎপাদনের পাশাপাশি আবাদি জমির পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি ২০২৬–২৭ অর্থবছরে রবি ও খরিপ মৌসুম মিলিয়ে উপজেলায় প্রায় ৮শ’ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে প্রায় ১০ মেট্রিক টন।
 
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ভুট্টার সবুজ গাছে ভরে উঠেছে জমি। বাতাসে দুলছে কচি পাতা। বাউশিয়া, বালুয়াকান্দী, ইমামপুর, টেংগারচর ও হোসেন্দী এলাকায় ভুট্টার গাছ বেশ লম্বা ও শক্ত হয়ে উঠেছে। অনেক এলাকায় আগাম রোপণের কারণে গাছের উচ্চতা আরও বেশি। চাষিরা জমিতে পরিচর্যা, নিড়ানি ও সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন।
 
উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের কৃষক হাকিম আলী বলেন, ভুট্টার উৎপাদন খরচ কম, আবার দামও ভালো পাওয়া যায়। তাই কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন।
 
টেংগারচর গ্রামের কৃষক আলমাস মিয়া বলেন, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম। সময়মতো বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। আর একটু দেরিতে বিক্রি করলে মণে ৯০০ থেকে হাজার টাকা পর্যন্ত পাওয়া সম্ভব।
 
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। কম সময়ে অধিক লাভ হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। তবে ভুট্টার ক্ষতিকর বালাই ‘ফল আর্মি ওয়ার্ম’ সম্পর্কে কৃষকদের সচেতন থাকতে হবে।
 
তিনি আরও বলেন, পোলট্রি ফিডের বাইরে ভুট্টার বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে এই ফসলের স্থায়িত্ব ও চাষাবাদ আরও বাড়বে।
 
তবে তিনি সতর্ক করে জানান, বর্তমানে ভুট্টা চাষে সরকারি প্রণোদনা বন্ধ রয়েছে। ধান ও অন্যান্য খাদ্যশস্যের জমি ভুট্টা দখল করলে ভবিষ্যতে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি ভুট্টা চাষে জমির মাটির পুষ্টি উপাদান বেশি শোষিত হয়, ফলে উর্বরতা দ্রুত হ্রাস পাওয়ার ঝুঁকিও রয়েছে।########

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভালো দাম, ঝামেলা কম: ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে গজারিয়ায় কৃষকদের.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভালো দাম, ঝামেলা কম: ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে গজারিয়ায় কৃষকদের.

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত