আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জহিরুল ইসলামের ইন্তেকাল.

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। গত সোমবার রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
গতকাল বুধবার সকাল ১১টার দিকে তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া কেন্দ্রীয় মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
 
মরহুমের পরিবারের সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম ১৯৪৫ সালের ১ সেপ্টেম্বর গজারিয়ার পুরান বাউশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত সাইজুদ্দিন মোল্লা। তিনি ১৯৬১ সালে ঢাকা মুসলিম হাই স্কুল থেকে মেট্রিক এবং ১৯৬৩ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে সমাজ বিজ্ঞানে অনার্স এবং ১৯৬৭ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত যুক্তরাজ্য সরকারের শতভাগ বৃত্তিতে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
 
১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন জহিরুল ইসলাম। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে উপসচিব, ১৯৯২ সালে যুগ্ম সচিব এবং ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত আবাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে অতিরিক্ত সচিব এবং ২০০০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
 
অবসর জীবনেও জহিরুল ইসলাম বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকা ও সাবেক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। মেয়ে ড. ফাতেমা আফরোজ যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং ছোট ছেলে মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জহিরুল ইসলামের ইন্তেকাল.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জহিরুল ইসলামের ইন্তেকাল.

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। গত সোমবার রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
গতকাল বুধবার সকাল ১১টার দিকে তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া কেন্দ্রীয় মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
 
মরহুমের পরিবারের সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম ১৯৪৫ সালের ১ সেপ্টেম্বর গজারিয়ার পুরান বাউশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত সাইজুদ্দিন মোল্লা। তিনি ১৯৬১ সালে ঢাকা মুসলিম হাই স্কুল থেকে মেট্রিক এবং ১৯৬৩ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে সমাজ বিজ্ঞানে অনার্স এবং ১৯৬৭ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত যুক্তরাজ্য সরকারের শতভাগ বৃত্তিতে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
 
১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন জহিরুল ইসলাম। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে উপসচিব, ১৯৯২ সালে যুগ্ম সচিব এবং ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত আবাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে অতিরিক্ত সচিব এবং ২০০০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
 
অবসর জীবনেও জহিরুল ইসলাম বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকা ও সাবেক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। মেয়ে ড. ফাতেমা আফরোজ যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং ছোট ছেলে মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত