আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভোটারদের নজর কাড়ছে সাদা-কালো এক ফুটবল !

নির্বাচনের মাঠে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ভোটারদের নজর-মন কেড়ে নিচ্ছে ১৮ ফুট ব্যাসার্ধের বিশাল আকৃতির সাদা-কালো ফুটবল। শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার প্রধান সড়কের একটি কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলছে ওই ফুটবল। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের প্রতীক হচ্ছে ফুটবল। স্বতন্ত্র এ প্রার্থীর প্রতি ভালোবাসা থেকে সমর্থক রহমান মাদবর নিজের টাকায় ওই ফুটবল তৈরী করেছেন। ফুটবলটি তৈরীতে কাজ করেছেন ৪ জন শ্রমিক। এ ফুটবল তৈরী করতে পুরো একটি দিন লেগেছে শ্রমিকদের। এছাড়া এমন আকৃতির আরও ৪ টি ফুটবল তৈরীর কর্মযজ্ঞ চলছে পুরোদমে।
এদিকে, বাঁশের কঞ্চি ও কাঠ দ্বারা ফুটবলের ব্যাসার্ধ তৈরী করা হয়। এরপর পলিথিনের সাদা-কালো ফুটবলের চিত্র অংকন করে চারপাশে গোলাকার ভাবে সেটে দেওয়া হয়। এভাবেই এ ফুটবল তৈরী করতে শনিবার সারা দিন কেটে যায় শ্রমিকদের। এতে খরচ পড়েছে আট হাজার টাকা। পরে গতকাল রবিবার সকালে ভোটারদের আকৃষ্ট করতে গোসাইবাগ গ্রামের মুক্তারপুর সড়কের পাশের একটি কৃষ্ণচূড়া গাছের ডালে ফুটবলটি ঝুলানো হয়। এতে ওই সড়কে চলাচালরত ভোটারদের নজর কাড়তে শুরু করেছে এ ফুটবল। পথচারীরা এক ঝলক তাকিয়ে প্রত্যক্ষ করছেন তা। আবার কেউ অটোরিকশা থামিয়ে ওই ফুটবল দেখছেন এক পলক।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রহমান মাদবর বলেন, আমরা এজন্যই ফুটবল বানিয়েছি যে, আমরা মহিউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা মহিউদ্দিন ভাইকে ভালোবাসি। উনি বিএনপি নেতা। উনাকে দল মনোনয়ন দেয়নি। তবু আমাদের ভালোবাসা থেকে উনি ভোটে দাঁড়িয়েছেন। উনার মার্কা ফুটবল। তিনি আরো বলেন, মহিউদ্দিনের বিজয়ের জন্য শুধুমাত্র ফুটবল তৈরীই নয়, ভোটারদের দ্বারে দ্বারেও ছুটে যাবো। ভালোবাসা দিয়ে ভোটারদের মন কাড়বো।
প্রসঙ্গত : জেলা সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এতে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এখানে স্বতন্ত্র প্রার্থী হন। সম্প্রতি তাকে দল থেকে বহিস্কার করা হয়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভোটারদের নজর কাড়ছে সাদা-কালো এক ফুটবল !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভোটারদের নজর কাড়ছে সাদা-কালো এক ফুটবল !

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনের মাঠে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ভোটারদের নজর-মন কেড়ে নিচ্ছে ১৮ ফুট ব্যাসার্ধের বিশাল আকৃতির সাদা-কালো ফুটবল। শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার প্রধান সড়কের একটি কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলছে ওই ফুটবল। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের প্রতীক হচ্ছে ফুটবল। স্বতন্ত্র এ প্রার্থীর প্রতি ভালোবাসা থেকে সমর্থক রহমান মাদবর নিজের টাকায় ওই ফুটবল তৈরী করেছেন। ফুটবলটি তৈরীতে কাজ করেছেন ৪ জন শ্রমিক। এ ফুটবল তৈরী করতে পুরো একটি দিন লেগেছে শ্রমিকদের। এছাড়া এমন আকৃতির আরও ৪ টি ফুটবল তৈরীর কর্মযজ্ঞ চলছে পুরোদমে।
এদিকে, বাঁশের কঞ্চি ও কাঠ দ্বারা ফুটবলের ব্যাসার্ধ তৈরী করা হয়। এরপর পলিথিনের সাদা-কালো ফুটবলের চিত্র অংকন করে চারপাশে গোলাকার ভাবে সেটে দেওয়া হয়। এভাবেই এ ফুটবল তৈরী করতে শনিবার সারা দিন কেটে যায় শ্রমিকদের। এতে খরচ পড়েছে আট হাজার টাকা। পরে গতকাল রবিবার সকালে ভোটারদের আকৃষ্ট করতে গোসাইবাগ গ্রামের মুক্তারপুর সড়কের পাশের একটি কৃষ্ণচূড়া গাছের ডালে ফুটবলটি ঝুলানো হয়। এতে ওই সড়কে চলাচালরত ভোটারদের নজর কাড়তে শুরু করেছে এ ফুটবল। পথচারীরা এক ঝলক তাকিয়ে প্রত্যক্ষ করছেন তা। আবার কেউ অটোরিকশা থামিয়ে ওই ফুটবল দেখছেন এক পলক।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রহমান মাদবর বলেন, আমরা এজন্যই ফুটবল বানিয়েছি যে, আমরা মহিউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা মহিউদ্দিন ভাইকে ভালোবাসি। উনি বিএনপি নেতা। উনাকে দল মনোনয়ন দেয়নি। তবু আমাদের ভালোবাসা থেকে উনি ভোটে দাঁড়িয়েছেন। উনার মার্কা ফুটবল। তিনি আরো বলেন, মহিউদ্দিনের বিজয়ের জন্য শুধুমাত্র ফুটবল তৈরীই নয়, ভোটারদের দ্বারে দ্বারেও ছুটে যাবো। ভালোবাসা দিয়ে ভোটারদের মন কাড়বো।
প্রসঙ্গত : জেলা সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এতে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এখানে স্বতন্ত্র প্রার্থী হন। সম্প্রতি তাকে দল থেকে বহিস্কার করা হয়।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত