মুন্সীগঞ্জ শহরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫মার্চ) জেলা শহরের নতুন কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে মাঠপাড়া প্রবাসী বন্ধুমহলের এ আয়োজন করে।
এরআগে জেলা শহরের মাঠপাড়া এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইফতার মাহফিল উপস্থিত হয়। ওই এলাকায় বসবাসরতদের প্রয়াত পিতা-মাতার জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা শ্যামপুর মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আর্শেদউদ্দিন চৌধুরী, আমানউল্লাহ্ খান, বুট্টু খান, কালু খান, মো. হারুন মেম্বার, জেলা যুবদলের সাবেক মু. মাসুদ রানা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, সাবেক ছাত্রনেতা মো. সুজন খান প্রমুখ।
ইফতারের আগে দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা শ্যামপুর মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী।
মতামত