‘মাদককে না বলি, খেলাধুলায় মনোযোগ দিই’—এই স্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বেহেরপাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চরশিলই ও চরবাংলাবাজার ফুটবল দল। খেলা দেখতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ মাঠে ভিড় করেন। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময় শেষে চরবাংলাবাজারকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরশিলই ফুটবল দল।
আয়োজকেরা জানান, শুধু ফুটবল ম্যাচ আয়োজন নয়, তরুণদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলার প্রতি তাঁদের আগ্রহী করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গ্রামাঞ্চলে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার মাধ্যমে সামাজিক সম্প্রীতিও বাড়ে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত