মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া পুনর্বাসন এলাকায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর যশলদিয়া পুনর্বাসন বাজার থেকে একটি র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যশলদিয়া পুনর্বাসন সাইটের প্রবেশমুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশলদিয়া পুনর্বাসন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মিলন খানের উদ্যোগে এবং যশলদিয়া পুনর্বাসন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সালাম খান, এর ব্যবস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম সেলিম, ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিন, পুনর্বাসন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. মন্টু, সহ-সাধারণ সম্পাদক ডা. কামাল, কোষাধ্যক্ষ মামুন হাওলাদার, মো. আজিম শেখ, শাহজাহান পাঠান, মোহাম্মদ ফিরোজ, হাবিব হাওলাদার, বিল্লাল হাওলাদার, অমিত হাসান, মো. আসিফ, ইমন, রিফাত হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এলাকাবাসীকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
মতামত