মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সন্তান কবির শেখ (৪৪) জীবিকার তাগিদে এবং পরিবারে সুখশান্তি ফেরাতে ৮ মাস আগে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন। বৃহস্পতিবার মালয়েশিয়া সেরেম্বান এলাকায় জাফার হাসপাতালে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে শেষ নি:স্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মীর আলী শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. জনি হাওলাদার জানান, কবির শেখ বৃহস্পতিবার সকালে তার কর্মস্থলে গেলে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। পরে তার কর্মস্থলের সহযোগীদের সহযোগীতায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মালয়েশিয়া থেকে তার মরদেহ বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার প্রস্তুতি চলমান রয়েছে। তার একটি কন্যা সন্তান ও অন্ত:সত্ত্বা স্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত