মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার
জেলা পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ মেনে চলার নির্দেশ
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথ ভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। সোমবার শহরের ইদৃীাকপুরস্থ জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
এর আগে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে মুন্সীগঞ্জ পুলিশ বিভাগের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
কল্যাণ সভায় আগস্ট মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত হিসাব রক্ষক সালাউদ্দিন আহমেদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় আগস্ট মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমান, মোঃ সোলায়মান, মোঃ আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত