মুন্সিগঞ্জ সদর উপজেলা ওকাপ অভিবাসী ফোরাম নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন রাশিদা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহিন শেখ।
১৭ই আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানিতে অবস্থিত ওকাপ জেলা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ২টায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৮৩ জন ভোটারের মধ্যে ৮১ জন সদস্য এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কাস্টের হার ছিল ৯৯ শতাংশ। দিনভর শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
অভিবাসী কর্মীদের অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য কাজ করা বেসরকারি সংস্থা ওকাপের উদ্যোগে অনুষ্ঠিত এই নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। ৩টি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। নবগঠিত কমিটির মেয়াদ অনুমোদিত হয়েছে দুই বছরের জন্য।
৫ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করে নির্বাচনে। প্রধান ছিলেন সংগঠনটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, ওকাপ মুন্সিগঞ্জের ফিল্ড অফিসার ইউজিন ম্রং। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন মিনার হোসেন, রুমা বেগম, মোকসেদা বেগম, আখি আক্তার, রিনা বেগম ও আমেনা আক্তার।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর রাশিদা আক্তার বলেন
“যারা আমাকে যেই ভরসা রেখে ভোট দিয়েছেন, আমি যেন সেই ভরসার মর্যাদা রাখতে পারি। এই আনন্দটা আরও বেশি হবে যখন আমি অভিবাসী পরিবারের ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করতে পারব, তাদের পাশে দাঁড়াতে পারব। আমি নির্বাচিত হয়েছি এটাই বড় কথা নয়, ফোরামের পরিবারের সবাই মিলে একসাথে কাজ করব।”
অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর শাহিন শেখ বলেন “আমাদের মুন্সিগঞ্জ থেকে যারা প্রবাসে যায় তাদের সঠিকভাবে দিকনির্দেশনা দেব, নানাভাবে সহযোগিতা করব। বিদেশ যাওয়ার আগে কাজ শিখে, প্রশিক্ষণ নিয়ে ও ভাষা শিখে যাওয়া উচিত। আর যদি বিদেশ গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদের সমস্যার সমাধানে পাশে থাকব।”
এই অভিবাসী ফোরামের মূল কার্যক্রম হলো প্রবাসী কর্মীদের সহায়তা প্রদান, বিদেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি, বিদেশে অবস্থানকালীন সমস্যার সমাধান এবং বিদেশ ফেরতদের পুনর্বাসন সহযোগিতা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

মতামত