আগামী ২২ ফেব্রুয়ারী শুরু হতে যাওয়া ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট দল জেলার জন্য গৌরব ছিনিয়ে আনবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার জেলা ক্রিকেট দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারী শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় নোয়াখালী জেলায় এইচ গ্রুপে মৌলভীবাজার, বান্দরবন, চট্টগ্রাম জেলার বিপক্ষে মুন্সীগঞ্জ জেলা দল মুখোমুখি হবে।
মতামত