আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের রাজনীতির অভিজ্ঞ সংগঠক আতোয়ার হোসেন বাবুল

মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে অভিজ্ঞ সংগঠক হিসেবে সর্ব মহলে সুপরিচিত একটি নাম আতোয়ার হোসেন বাবুল। চার দশকেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিএনপির একজন পরীক্ষিত, ত্যাগী ও দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আতোয়ার হোসেন বাবুল।

রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর আসনের ৫ বারের সাবেক এমপি আব্দুল হাই স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী নিযুক্ত হলে আতোয়ার হোসেন বাবুল আব্দুল হাইয়ের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ। ১৯৯৫ সাল পর্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন এবং জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার সুযোগ লাভ করেন তিনি।

১৯৭৯ সালে তৎকালীন মহকুমা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন আতোয়ার হোসেন বাবুল। পরবর্তীতে তিনি মহকুমা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতিতে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখে ১৯৮২-১৯৮৩ সালে মহকুমা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি দীর্ঘ সময় ধরে মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২০ বছর মুন্সীগঞ্জ জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১নং যুগ্ম সম্পাদক এবং ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা, দুঃসময় ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে দলের প্রতি তাঁর আনুগত্য ও নিষ্ঠা নেতাকর্মীদের কাছে বিশেষভাবে প্রশংসিত।

বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আতোয়ার হোসেন বাবুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা তাকে মুন্সীগঞ্জ বিএনপির অন্যতম পরীক্ষিত সংগঠকে পরিণত করেছে।

দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও রাজনৈতিক সচেতন মহলের অভিমত, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করতে তাকে যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হলে তিনি তা সফলতার সঙ্গে পালন করতে সক্ষম হবেন। তাদের বিশ্বাস, তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রজ্ঞা মুন্সীগঞ্জ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সততা, ত্যাগ, কর্মীবান্ধব মনোভাব এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে আতোয়ার হোসেন বাবুল আজ মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন সম্মানিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের রাজনীতির অভিজ্ঞ সংগঠক আতোয়ার হোসেন বাবুল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের রাজনীতির অভিজ্ঞ সংগঠক আতোয়ার হোসেন বাবুল

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত