আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জের রাজনীতির কিংবদন্তির বিদায়

মুন্সীগঞ্জের রাজনীতির কিংবদন্তির বিদায়

মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তি এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন।) দীর্ঘদিন অসুস্থ থাকাবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাই। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মন্তব্য, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের কিংবদন্তি বিদায় নিলেন। তার মতো জনপ্রিয় রাজনীতিক এখন আর চোখে পড়ে না। তাইতো দলমত নির্বিশেষে সকলের মাঝে বিরাজ করছে শোকের ছায়া।

আব্দুল হাই ৫ জানুয়ারি ১৯৪৯ সালে মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মনির উদ্দিন পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী জামিলা খাতুন। তিনি দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের জনক। তার ছোট ভাই মোঃ মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব।

আব্দুল হাই ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অষ্টম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সালে সংসদ সদস্য হওয়ার পূর্বে তিনি ডিগ্রী ছাত্র থাকাকালীন মুন্সীগঞ্জ জেলা বৃহত্তর ইউনিয়ন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা-৪ মনোনয়ন দেয়া হয়। আর ২০১৪ সালের দশম, ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি।

জাতীয়তাবাদী দলের একটি নক্ষত্র, মুন্সীগঞ্জের রাজনীতিতে একজন কিংবদন্তি নেতা মোহাম্মদ আব্দুল হাই এর মৃত্যুতে মুন্সীগঞ্জবাসী গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের রাজনীতির কিংবদন্তির বিদায়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের রাজনীতির কিংবদন্তির বিদায়

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত