মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১টি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র,২টি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড কার্তুজ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত মাহফুজুর রহমান (২৪) ঘোষাইবাগ এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ।
এসময় মাহফুজুরের নিজ বাড়ির শয়নকক্ষে থাকা একটি প্লাস্টিকের ওয়্যারড্রোব থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আরও জানা যায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

মতামত