আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট সেলিনা আক্তারের মৃত্যুতে শোকসভা

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সেলিনা আক্তার (৫৯) এর মৃত্যুতে শোক সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এ শোকসভা করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন নারীও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো: আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সঞ্চালনায় এসময়  আরোও উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমিতির ১নং সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মালেক মোল্লা, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন ও অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহিন প্রমুখ। শোক সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন। শোকসভা শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ একদিনের জন্য ফুলকোর্ট মুলতবি ঘোষণা করেন। আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, মরহুমা অ্যাডভোকেট সেলিনা আক্তার শহরের দ¶িণ ইসলামপুর এলাকার হানিফ মিয়া ও মনোয়ারা বেগম দম্পতির কন্যা। গত ৩০ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অ্যাডভোকেট সেলিনা আক্তার ১৯৯২ সালে এলএলবি পাশ করে ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হন, ২৮ সেপ্টেম্বর ১৯৯৬ সালে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সদস্য অন্তর্ভুক্ত হয়ে ফৌজদারি ও দেওয়ানী আদালতে আইন পেশায় তার কর্মময় জীবন শুরু করেন। এছাড়াও ১৯৮৮ সালে মুন্সীগঞ্জ পিটিআই ইনস্টিটিউট থেকে সিএনএড(পিটিআই)সনদ অর্জন করেন। তিনি ২০০২-২০০৬ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২-২০০৬ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কারাগারে বেসরকারি পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন একই সময়ে জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যও ছিলেন তিনি। জেলা ও দায়রা জজ আদালতের জাতীয় আইনগত সহায়তা কমিটির প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে মিলে মিশে কাজ করেছেন। মৃত্যুকালে অ্যাডভোকেট সেলিনা আক্তার স্বামী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট সেলিনা আক্তারের মৃত্যুতে শোকসভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট সেলিনা আক্তারের মৃত্যুতে শোকসভা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত