মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবি বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজমির রেস্তোরাঁ মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। মনিটরিং কালে আজমীর রেস্তোরাঁতে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা সহ একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও গ্রীল মুরগিতে ননফুডগ্রেড রঙ মিশানো হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফজলে রাব্বিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
মতামত