আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে আধুনিক যন্ত্রের সাহায্য হাতে তৈরি হচ্ছে জুতা

ভেতরে  ঠুকঠাক শব্দ হচ্ছে। বাহির থেকে দেখে বুঝার উপায় নেই কৃষি সমৃদ্ধ এলাকা বজ্রযোগিনী ইউনিয়নের আধুনিকতার ছোয়া লেগেছে। এখানে আধুনিক যন্ত্রের ব্যবহারে হাতে তৈরি হচ্ছে জুতা। শ্রমিকেরা একই ঘরের ভেতরে বসে একেকজন একেক কাজ করছেন। কেউ জুতার মাপে চামড়া কাটছেন, কেউবা তাতে সেলাইয়ের পর আঠা দিয়ে দিচ্ছেন, কেউ সুন্দর নকশা ও জুতোর নামফলক বসাচ্ছেন কারখানাগুলোতে।

রাজধানীর ঢাকা শহরে জুতা তৈরির কাজে জীবনের ৫০ বছর পার করে মো: ইসহাক এখন নিজেই উদ্যাক্তা।  মুন্সীগঞ্জে খুলে বসেছেন মিনি  কারখানা। একটি একটি করে বজ্রযোগিনী এলাকায় এখন তৈরি হয়েছে ৬ টি জুতার কারখানা।

ঢাকা সিদ্দিক বাজার থেকে জুতা তৈরির সরঞ্জাম নিয়ে আসেন মুন্সীগঞ্জে। প্রথমে
কাগজের তৈরি নমুনা বানিয়ে মার্কার  দিয়ে খাচ তৈরি করেন। সাইজ অনুযায়ী কাটেন।
ল্যাদারের ভেতরে কভার ঢুকিয়ে সলিশন দিয়ে জোড়া লাগানো হয়। মেশিনের মাধ্যমে সেলাই করে জোড়ায় জোড়ায় মিলিয়ে ফিটিং করা হয়।
পরে রঙ দিয়ে জুতার সৌন্দর্য করা হয়।

৩ জনে মিলে একজোড়া জুতা বানাতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। মজুরি গুনতে হয় ১শত ৫০ টাকা। এক ডজন জুতা তৈরি করতে ফিটিং মজুরি দিতে হয় ৬শ টাকা ও কাটিং মজুরি ৮শ টাকা। সপ্তাহে ৬ ডজন জুতা তৈরি হয় তার মিনি কারখানায়। শ্রমিকরা প্রডাকশনে কাজ করে প্রতিদিন ৫ থেকে ৬ শ টাকা রোজগার করে। তৈরি করা জুতার স্যাম্পল নিয়ে যান এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, গুলিস্তান, মুগদাসহ দেশের বিভিন্ন জায়গায়। স্যাম্পল দেখে অর্ডার করে ব্যবসায়ীরা। এক জোড়া জুতা বিক্রি করে কারখানা মালিকের লাভ হয় ১ হাজার টাকা।

কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুতা তৈরির প্রধান উপকরণ চামড়া, র‌্যাক্সিন, সোল, কভার, সুতা ও রাবার। ঈদুল ফিতর ও শীতের সময় তাদের ব্যস্ততা থাকে দ্বিগুণ।

জুতা তৈরির মিনি কারখানার মালিক মো: ইসহাক বলেন, আমার এখানে ১৫ আইটেমের জুতা বানিয়ে থাকি। টাকা কম তাই ছোট পরিসরে কারখানা চালু করেছি। ইচ্ছে আছে বড়সড় করে কারখানা চালু করা। দুই ছেলে এক মেয়ে নিয়ে ভাল আছি।

তিনি আরও বলেন, আমার মত এই এলাকার অনেকেই এই ব্যবসায় ঝুকছেন। তবে সরকারি সহায়তা পেলে আমরা আরও আগাতে পারবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে আধুনিক যন্ত্রের সাহায্য হাতে তৈরি হচ্ছে জুতা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে আধুনিক যন্ত্রের সাহায্য হাতে তৈরি হচ্ছে জুতা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫

featured Image

ভেতরে  ঠুকঠাক শব্দ হচ্ছে। বাহির থেকে দেখে বুঝার উপায় নেই কৃষি সমৃদ্ধ এলাকা বজ্রযোগিনী ইউনিয়নের আধুনিকতার ছোয়া লেগেছে। এখানে আধুনিক যন্ত্রের ব্যবহারে হাতে তৈরি হচ্ছে জুতা। শ্রমিকেরা একই ঘরের ভেতরে বসে একেকজন একেক কাজ করছেন। কেউ জুতার মাপে চামড়া কাটছেন, কেউবা তাতে সেলাইয়ের পর আঠা দিয়ে দিচ্ছেন, কেউ সুন্দর নকশা ও জুতোর নামফলক বসাচ্ছেন কারখানাগুলোতে।

রাজধানীর ঢাকা শহরে জুতা তৈরির কাজে জীবনের ৫০ বছর পার করে মো: ইসহাক এখন নিজেই উদ্যাক্তা।  মুন্সীগঞ্জে খুলে বসেছেন মিনি  কারখানা। একটি একটি করে বজ্রযোগিনী এলাকায় এখন তৈরি হয়েছে ৬ টি জুতার কারখানা।

ঢাকা সিদ্দিক বাজার থেকে জুতা তৈরির সরঞ্জাম নিয়ে আসেন মুন্সীগঞ্জে। প্রথমে
কাগজের তৈরি নমুনা বানিয়ে মার্কার  দিয়ে খাচ তৈরি করেন। সাইজ অনুযায়ী কাটেন।
ল্যাদারের ভেতরে কভার ঢুকিয়ে সলিশন দিয়ে জোড়া লাগানো হয়। মেশিনের মাধ্যমে সেলাই করে জোড়ায় জোড়ায় মিলিয়ে ফিটিং করা হয়।
পরে রঙ দিয়ে জুতার সৌন্দর্য করা হয়।

৩ জনে মিলে একজোড়া জুতা বানাতে সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। মজুরি গুনতে হয় ১শত ৫০ টাকা। এক ডজন জুতা তৈরি করতে ফিটিং মজুরি দিতে হয় ৬শ টাকা ও কাটিং মজুরি ৮শ টাকা। সপ্তাহে ৬ ডজন জুতা তৈরি হয় তার মিনি কারখানায়। শ্রমিকরা প্রডাকশনে কাজ করে প্রতিদিন ৫ থেকে ৬ শ টাকা রোজগার করে। তৈরি করা জুতার স্যাম্পল নিয়ে যান এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, গুলিস্তান, মুগদাসহ দেশের বিভিন্ন জায়গায়। স্যাম্পল দেখে অর্ডার করে ব্যবসায়ীরা। এক জোড়া জুতা বিক্রি করে কারখানা মালিকের লাভ হয় ১ হাজার টাকা।

কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুতা তৈরির প্রধান উপকরণ চামড়া, র‌্যাক্সিন, সোল, কভার, সুতা ও রাবার। ঈদুল ফিতর ও শীতের সময় তাদের ব্যস্ততা থাকে দ্বিগুণ।

জুতা তৈরির মিনি কারখানার মালিক মো: ইসহাক বলেন, আমার এখানে ১৫ আইটেমের জুতা বানিয়ে থাকি। টাকা কম তাই ছোট পরিসরে কারখানা চালু করেছি। ইচ্ছে আছে বড়সড় করে কারখানা চালু করা। দুই ছেলে এক মেয়ে নিয়ে ভাল আছি।

তিনি আরও বলেন, আমার মত এই এলাকার অনেকেই এই ব্যবসায় ঝুকছেন। তবে সরকারি সহায়তা পেলে আমরা আরও আগাতে পারবো।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত