সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও উপমন্ত্রী, আলহাজ্ব আব্দুল হাইয়ের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্য পাড়ায় একটি কমিউনিটি সেন্টারে পঞ্চসার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
এসময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ পঞ্চসার ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চসার ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত