তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী “ইনফোকোয়েস্ট ২০২৫”-শীর্ষক উৎসবমুখর ও সৃজনশীল জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীএ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল মোমেন মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই ও গাছের চারা তুলে দেওয়া হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

মতামত