মুন্সীগঞ্জে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডাব্লিউইডাব্লিউবি ও আরএআইএসই) প্রকল্পের কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ, কল্যাণ ও বাজেট), যুগ্ম সচিব ড. এ. টি. এম. মাহবুব-উল করিম।
এছাড়া সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিদেশফেরত অভিবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন " অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থানের পুনরুদ্ধার এবং অগ্রগতি (রেইজ): বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বা পুনর্বাসন (১ম সংশোধিত)” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়।
প্রকল্পের মাঠপর্যায়ের ৩৫টি প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে সারাদেশে প্রায় ২ দশমিক ৫৩ লাখ প্রত্যাগত অভিবাসী কর্মীর পুনঃএকত্রীকরণে আর্থিকসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এছাড়া, ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধিত বিদেশ ফেরত কর্মীদের মধ্য থেকে তাঁদের চাহিদা অনুযায়ী ২০ হাজার কর্মীকে বিভিন্ন ট্রেডে ১৫ থেকে ৬০ দিন মেয়াদি আয়বর্ধনমূলক বিশেষ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাঁদের আত্ম-কর্মসংস্থান, পুনরায় বিদেশ গমন এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
সেমিনারে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সকলকে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অবৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নথিপত্র না থাকায় দুর্ঘটনা বা বিপদের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই নিজের নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ এবং প্রশিক্ষণ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বিদেশগমনেচ্ছুদের দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে বিদেশ না গিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত