মুন্সীগঞ্জে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে কলা-রুটি খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। তবে চালককে অচেতন অবস্থায় আদালত প্রাঙ্গণে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিরাজদীখান উপজেলার ইছাপুরা এলাকা থেকে দুই ব্যক্তি মুন্সীগঞ্জ আদালতে যাওয়ার কথা বলে অটোচালক ইউসুফ তালুকদারের অটোরিকশায় ওঠেন। পথে তারা নিজেদের সঙ্গে থাকা কলা ও রুটি খাওয়ার পাশাপাশি ইউসুফকেও খেতে অনুরোধ করেন। একপর্যায়ে তাদের দেওয়া কলা-রুটি খাওয়ার কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি।
পরে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ইউসুফকে। মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলমের উদ্যোগে এক পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে।
ভুক্তভোগী ইউসুফ তালুকদার সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া গ্রামের জহিরুল তালুকদারের ছেলে। এ ঘটনায় তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
অ্যাডভোকেট মাসুদ আলম বলেন, আদালত প্রাঙ্গণে অটোচালককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পরে ইউসুফের সঙ্গে কথা বলে জানতে পারেন, যাত্রীবেশে দুই ব্যক্তি তার অটোরিকশায় উঠে তাকে কলা খাওয়ানোর পর তিনি অচেতন হয়ে পড়েন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, কলা-রুটি খাইয়ে অটোচালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। চালককে উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত