আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), আইএমটি মুন্সীগঞ্জ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এই কর্মসূচি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বক্তব্যে তিনি বলেন, পুরো দেশের উন্নয়নেই ভূমিকা রাখছে মুন্সীগঞ্জের রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি তারা দেশের বাইরে থেকেও জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাদের অবদান অস্বীকার করার মত নয়। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রবাসীদের সমস্যা-বিপদে দাড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রেমিট্যান্সের ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানেও সকল রক্তচক্ষু উপেক্ষা করে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি করে প্রবাসীরা। ওইসময় যার প্রভাব পড়ে সরকারের উপর।
পরে জেলার রেমিট্যান্স গ্রহণকারী হিসাবে সদর উপজেলার আধারা ইউনিয়নের জহির আহমেদ ও রামপাল ইউনিয়নের তানজিদার পক্ষে শাহিনুরের হাতে উপহার হিসাবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় আরও বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ নাহিদা পারভীন। প্রবন্ধ উপস্থাপন করেন, আইএমটির ইন্সট্রাক্টর সুজন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মুন্সীগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং। প্রবাসীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মো. আল আমিন। এছাড়াও বিদেশগামীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫

featured Image

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), আইএমটি মুন্সীগঞ্জ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এই কর্মসূচি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বক্তব্যে তিনি বলেন, পুরো দেশের উন্নয়নেই ভূমিকা রাখছে মুন্সীগঞ্জের রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি তারা দেশের বাইরে থেকেও জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাদের অবদান অস্বীকার করার মত নয়। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রবাসীদের সমস্যা-বিপদে দাড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রেমিট্যান্সের ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানেও সকল রক্তচক্ষু উপেক্ষা করে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি করে প্রবাসীরা। ওইসময় যার প্রভাব পড়ে সরকারের উপর।
পরে জেলার রেমিট্যান্স গ্রহণকারী হিসাবে সদর উপজেলার আধারা ইউনিয়নের জহির আহমেদ ও রামপাল ইউনিয়নের তানজিদার পক্ষে শাহিনুরের হাতে উপহার হিসাবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় আরও বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ নাহিদা পারভীন। প্রবন্ধ উপস্থাপন করেন, আইএমটির ইন্সট্রাক্টর সুজন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মুন্সীগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং। প্রবাসীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মো. আল আমিন। এছাড়াও বিদেশগামীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত