আপডেট : সোমবার, ১১ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গরু চোর আওয়ামী লীগ নেতার ছেলে কেয়াইন ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেলসহ দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫  টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া 
মকবুলের বাসার ফ্রিজ থেকে জবাইকৃত চোরাই গরুর ৪টি পা উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃত মো: সোহেল কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিলের ছেলে। অপর আসামী কসাই মকবুল বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে। রোববার আসামীদের আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এরপরই বিকেলে তাদের মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 
 
জানা যায়, গত ৬ মে দুপুর ৩ টার দিকে কেয়াইন ইউনিয়নের  ঘোরামাড়া গ্রামের কালু মিয়ার বাড়ির সামনের চক (জমি) থেকে একটি লাল রংয়ের ষাড় গরু চুরি কয়ে নিয়ে যায়। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ সংগ্রহের পর দেখা যায়, 
সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিলের ছেলে মো. সোহেলসহ অজ্ঞাত আরো দুইজন চুরি করা গরু নিয়ে যাচ্ছে। সিসি টিভি ফুটেজসহ গরু চুরির ঘটনা ফেসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত নিউজ ছড়িয়ে পড়লে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে।
এ ঘটনায় অভিযোগ পেয়ে সিরাজদীখান থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামি সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি বেশ কয়েকবার অবস্থান পরিবর্তন করলেও অভিযানে থাকা পুলিশ সদস্যরা অবস্থান নিশ্চিত হয়। এরপরই কেয়াইন ইউনিয়নের হাজীগাও আশ্রয়ন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘর থেকে আসামি সোহেলকে (৩৭) গ্রেফতার করে। সোহেল সিরাজদীখানের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা ও কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে। এ সময় চোরাই গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আব্দুল হান্নান জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডল বাদী হয়ে অভিযোগ দাখিল করেন। এরপরই আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে সিরাজদীখানের হাজীগাও আশ্রায়ন প্রকল্পের পরিত্যক্ত একটি ঘর থেকে আসামী সোহেল ও কসাই মকবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির নগদ টাকা ও গরুর ৪টি পা উদ্ধার করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত