জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন, জেলার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত