আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে জেলা সাংস্কৃতিক জোটের বর্ণাঢ্য আয়োজন বৈশাখী পালন

বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপন উপলক্ষে জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ও আনন্দঘন নানান আয়োজন। দিনব্যাপী এই আয়োজন ঘিরে মুন্সীগঞ্জ জেলা শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে।
 
গত মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শহরের মুন টাওয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যবাহী পোশাক, মুখোশ, ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যায় এবং পুনরায় শহরের মুন টাওয়ারে এসে শেষ হয়।
 
র‍্যালি শেষে আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবারের উৎসব। অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় দেশীয় ফলমূলসহ,  চিড়া-মুড়ি, দই-চিনি ইত্যাদি। এতে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ উৎসবের আমেজে এসব খাবারের স্বাদ গ্রহণ করেন।
 
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, বাঁশি, আবৃত্তি  পরিবেশনের মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান জুড়ে ছিলো বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের নানা উপস্থাপনা।
 
জেলা সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন এ আয়োজন বিষয়ে জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ তাদেরকে উৎসাহিত করেছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জোটের সাধারন সম্পাদক ও ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন জোটের সহ-সভাপতি দুলাল হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহআলম শানু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস উর রহমান মাখন, কার্যকরী সদস্য মজিবুর রহমান বাবুল, সালাউদ্দিন বাবুল, তোফাজ্জল হোসেন শিহাব, রাজ মল্লিক প্রমুখ। 
 
পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং শৃঙ্খলাপূর্ণ—যা নতুন বছরের সূচনাকে আরও আনন্দময় করে তুলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে জেলা সাংস্কৃতিক জোটের বর্ণাঢ্য আয়োজন বৈশাখী পালন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে জেলা সাংস্কৃতিক জোটের বর্ণাঢ্য আয়োজন বৈশাখী পালন

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
 
বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপন উপলক্ষে জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ও আনন্দঘন নানান আয়োজন। দিনব্যাপী এই আয়োজন ঘিরে মুন্সীগঞ্জ জেলা শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করে।
 
গত মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শহরের মুন টাওয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যবাহী পোশাক, মুখোশ, ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যায় এবং পুনরায় শহরের মুন টাওয়ারে এসে শেষ হয়।
 
র‍্যালি শেষে আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবারের উৎসব। অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় দেশীয় ফলমূলসহ,  চিড়া-মুড়ি, দই-চিনি ইত্যাদি। এতে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ উৎসবের আমেজে এসব খাবারের স্বাদ গ্রহণ করেন।
 
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, বাঁশি, আবৃত্তি  পরিবেশনের মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান জুড়ে ছিলো বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের নানা উপস্থাপনা।
 
জেলা সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন এ আয়োজন বিষয়ে জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ তাদেরকে উৎসাহিত করেছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জোটের সাধারন সম্পাদক ও ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন জোটের সহ-সভাপতি দুলাল হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহআলম শানু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস উর রহমান মাখন, কার্যকরী সদস্য মজিবুর রহমান বাবুল, সালাউদ্দিন বাবুল, তোফাজ্জল হোসেন শিহাব, রাজ মল্লিক প্রমুখ। 
 
পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত এবং শৃঙ্খলাপূর্ণ—যা নতুন বছরের সূচনাকে আরও আনন্দময় করে তুলেছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত