মুন্সীগঞ্জ শহরের সড়কে ঢাকনা ছাড়া বালু পরিবহন এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকায় দিন-রাত ইচ্ছেমতো চলছে এসব বালুবাহী ট্রাক। এর ফলে সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। একদিকে ধুলা-বালুর কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অন্যদিকে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে চলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকনা ছাড়া বালু বোঝাই ট্রাক দ্রুতগতিতে চলার সময় প্রচুর ধুলা-বালু বাতাসে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পথচারীদের চোখ, নাক ও মুখে বালু ঢুকে জ্বালা-পোড়া, কাশি, হাঁচি ও অ্যালার্জির সমস্যা দেখা দেয়। হাঁপানি ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশের দোকানপাট, হোটেল-রেস্টুরেন্টের খাবারও ধুলায় দূষিত হয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
শহরের বাগমামুদালীপাড়া এলাকার বাসিন্দা ইয়াসিন সরকার জানান, ঢাকনা ছাড়া বালু পরিবহন কারণে তার ছেলেমেয়ে সহ সকলেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন । এছাড়া ঢাকনা ছাড়া ট্রাকে থাকা বালু সড়কে পড়ে থেকে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। মোটরসাইকেল, সাইকেল ও হালকা তিনচাকা যানবাহন এসব বালুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় স্লিপ করে দুর্ঘটনার শিকার হচ্ছে। বৃষ্টির সময় বালু কাদার সঙ্গে মিশে সড়ককে আরও পিচ্ছিল করে তোলে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
পরিবেশবিদদের মতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে বালু পরিবহন পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। ধুলা-বালু গাছের পাতায় লেগে সূর্যালোক গ্রহণে বাধা সৃষ্টি করে, যা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বিঘ্ন ঘটায়। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থায় বালু জমে গিয়ে জলাবদ্ধতার সমস্যাও বাড়িয়ে দিচ্ছে। সড়কের ওপর অতিরিক্ত বালু জমে থেকে দ্রুত রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সরকারি অর্থের অপচয় বলে মন্তব্য করেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী বালু বহনকারী ট্রাকে ঢাকনা ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অধিকাংশ ট্রাকে কোনো ধরনের ঢাকনা থাকে না। অনেক ক্ষেত্রে ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই করা হয়, যা উপচে সড়কে পড়ে। আইন প্রয়োগকারী সংস্থার মাঝে মাঝে অভিযান ছাড়া নিয়মিত কোনো তদারকি না থাকায় ট্রাক মালিক ও চালকরা নির্বিঘ্নে এসব নিয়ম ভঙ্গ করে চলেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ধুলার কারণে তাদের পণ্য নষ্ট হয়, দোকানে ক্রেতা কম আসে। শিক্ষার্থীরাও অভিযোগ করে, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ধুলা-বালুর ভেতর দিয়ে চলতে হয়; এতে কাপড় নোংরা হওয়ার পাশাপাশি শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, সারাদিন জানালা-দরজা বন্ধ রেখেও ঘরে ধুলা ঢুকে পড়ে।
দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, কঠোর নজরদারি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ঢাকনা ছাড়া বালুবাহী ট্রাক চলাচল অনেকটাই বন্ধ করা সম্ভব। বারবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলেও মনে করছেন সচেতন মহল।
জনস্বাস্থ্য, সড়কনিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে ঢাকনা ছাড়া বালুবাহী ট্রাকের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন বিষয়টি তিনি দেখবেন এবং ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

মতামত