মুন্সীগঞ্জ সার্কিট হাউজের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে ‘তরুণদের জন্য মানবাধিকার রক্ষা”-বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) মাহমুদুর রহমান খন্দকার, জাতি সংঘের স্টাফ মো. জাহিদ, অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা ও জেলা সমন্বয়কারী আরাফাত উজ্জামান বাবু। এ কর্মশালায় অংশগ্রহণ করেন স্কুল ও কলেজে ২০ জন ছাত্রছাত্রী।
এদিকে, এদিন বিকেলে জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষ্যে জেলা শহরে র্যালী বের করে মানবাধিকার সংগঠনটি। মুন্সীগঞ্জ সার্কিট হাউস থেকে র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান ও সিনিয়র রিসার্চার তাসকিন ফাহমিদা। এছাড়া আগেরদিন বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সংবাদিকদের সঙ্গে অধিকারের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৫

মতামত