আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা রূপ নেয় জনসমুদ্রে

অন্য দিকে জনপ্রিয় রাজনীতিক আব্দুল হাইয়ের মৃত্যুর খবরে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা এই নেতার দ্বিতীয় জানাজায় দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ মাগরিব নামাজের আগে থেকেই জেলা শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। মাগরিব নামাজের পর বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের থানারপুল চত্তর থেকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রধান সড়কের দুই পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। রাত সাড়ে ৭ টার দিকে আব্দুল হাইয়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জানাজাস্থলে পৌছলে শোকাবহ বেদনাদায়ক আবহ তৈরি হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাত ৭টা ৫৭ মিনিটের সময় জানাজা নামাজ শুরু করেন মুফতি নুর হোসাইন নুরানী।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ মুন্সীগঞ্জে নেওয়া হবে। সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে সদর উপজেলার মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই রাজনীতিক দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ছিলেন। মানচিত্রদেখুন

১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন। ঢাকা-৮ ও মুন্সিগঞ্জ-৪ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

পঞ্চম জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হাই। অষ্টম জাতীয় সংসদে তিনি প্যানেল স্পিকার নির্বাচিত হন।

অটল নীতি, ব্যক্তিগত নৈতিকতা, সাদামাটা চলাফেরা ও সহজ বাচনভঙ্গির কারণে মুন্সীগঞ্জের মানুষের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন আব্দুল হাই। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা রূপ নেয় জনসমুদ্রে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা রূপ নেয় জনসমুদ্রে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত