“সময়ের সাথে, আগামীর পথে”-স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বৃক্ষরোপণ করা হয়। এদিন বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি জিতু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সুধীজন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির সমৃদ্ধি ও ধারাবাহিক সাফল্য কামনা করেন। পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘ ২৪ বছর ধরে দর্শকের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান টিপু বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ আরও বেড়েছে। সেই চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে এনটিভি দর্শকদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত বক্তব্য দেন এনটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনউদ্দিন সুমন। তিনি বলেন, দর্শকের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতাই এনটিভির দীর্ঘ পথচলার প্রধান শক্তি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহমেদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম আহমেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরিফ-উল-ইসলাম, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান টিটু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি তানজিল চাকলাদার, কবি মাসুদ অর্ণব, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সাহিত্য সম্পাদক কবি অনু ইসলাম, ল্যাবএইড মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক পলাশ সাহা, ব্যবসায়ী নাফিস ইমতিয়াজ, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনসুর আহমেদ সুখন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মো. রতন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাস, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরাফাত রহমান সাকিব, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, দৈনিক মুন্সীগঞ্জের সময়ের বিশেষ প্রতিনিধি নাজির হোসেন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি এনামুল হাসান অপু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, নারী সাংবাদিক রুপা, খোলা কাগজে জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম, দৈনিক ইত্তেফাকের গজারিয়া উপজেলা প্রতিনিধি জুয়েল দেওয়ান, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মাসুদ রানা, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন লিটন, জসিম, শাহাদাত, নিউজ সেভেন্টিওয়ান ডটটিভির জাহাঙ্গীর আলম, সংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান হাবীব চঞ্চলসহ জেলার সাংবাদিক ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

মতামত