গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা শহরের পুরাতন কাচারী এলাকার শহীদদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পুস্পার্ঘ অর্পণ করেন। পরে সকাল ৯ টার দিকে জেলা স্টেডিয়ামে মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এছাড়া বেলা ১১ টার দিকে শহরের কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

মতামত