মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে। এছাড়া তাদের ৮ দফা দাবি আদায়ের লক্ষে কালো ব্যাচ ধারণ করেন এবং আগামীতে এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি মকবুল হোসেন বাবুর সভাপতিত্বে এতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর সাধারণ সম্পাদক মোছা: নুরমহল আক্তার; কোষাধ্যক্ষ কলাণী রানী; ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার; মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শরীফা আক্তার; সুপারভাইজার শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের প্রতিবাদ জানান।
মতামত