মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুসুন্নত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার সকালে মাদরাসার অধ্যক্ষের কার্যালয় এ সভা করে। এতে সভাপতিত্ব করেন নবগঠিত গভনিং বডির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাদরাসার সাবেক ছাত্র মাওলানা মো. নিজাম উদ্দিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল মতিন। সভা সঞ্চালনা করেন মাদরসার অধ্যক্ষ ও নবগঠিত গভনিং বডির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবু জাফর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,, অভিভাবক সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন মেম্বার, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আশরাফুল আলম রিফাত, অভিভাবক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হাবিবুল্লাহ, শিক্ষক প্রতিনিধি ও ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. মোনায়েম খান, মো. সোলায়মান হোসেন সরকার। প্রথম সভায় মোহাম্মদ আশরাফুল আলম রিফাতকে সহ-সভাপতি এবং বিশিষ্ট চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেনকে চিকিৎসক সদস্য হিসেবে মনোনীত করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

মতামত