আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার সৌদি আরব প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শফিকুর রহমান মাস্টার (৮০) ও মো. শামসুল ইসলাম হীরা (২৫)। ভুক্তভোগী প্রবাসী জাকিরের স্ত্রী নুসরাত জাহান অপি সদর থানা মামলা দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি নুসরাত জাহান অপি নিজের বসতঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পরদিন ৬ জানুয়ারি রাত আনুমানিক পোনে ১ টার দিকে মিনিটে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ সাহেবের বাড়ির পেছনে অবস্থিত ওই বসতবাড়িতে শফিকুল রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, মো. শফিকুর রহমান মাস্টার, শামসুল ইসলাম হীরা, রনি (২৮) সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি সংঘবদ্ধ ভাবে বাড়িতে প্রবেশ করে ভবনের বিভিন্ন দেয়ালের অংশ ভেঙে ফেলে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও টিনসেট ঘরে থাকা একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টীলের আলমারি, দেয়াল সুকেস, দুটি খাট, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক ২০ লাখ ৫৭ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
প্রবাসী জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান অপি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে তিনি দেখতে পান পুরো ঘর ভাঙচুর করা হয়েছে এবং মূল্যবান মালামাল লুট হয়ে গেছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল না। অভিযুক্তরা এর আগে কখনই ওই সম্পত্তি নিয়ে কোনো আপত্তি তোলেনি। প্রায় তিন বছর আগে তারা ওই সম্পত্তি ক্রয় করেন এবং দুই বছর ধরে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
এ ঘটনায় জেলা শহরের চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা থানায় বুধবার মামলা দায়ের হয়েছে। দুইজনকে আটক করে আদালতে পেরন করা হয়েছে। আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার সৌদি আরব প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শফিকুর রহমান মাস্টার (৮০) ও মো. শামসুল ইসলাম হীরা (২৫)। ভুক্তভোগী প্রবাসী জাকিরের স্ত্রী নুসরাত জাহান অপি সদর থানা মামলা দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি নুসরাত জাহান অপি নিজের বসতঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পরদিন ৬ জানুয়ারি রাত আনুমানিক পোনে ১ টার দিকে মিনিটে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ সাহেবের বাড়ির পেছনে অবস্থিত ওই বসতবাড়িতে শফিকুল রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, মো. শফিকুর রহমান মাস্টার, শামসুল ইসলাম হীরা, রনি (২৮) সহ অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি সংঘবদ্ধ ভাবে বাড়িতে প্রবেশ করে ভবনের বিভিন্ন দেয়ালের অংশ ভেঙে ফেলে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও টিনসেট ঘরে থাকা একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টীলের আলমারি, দেয়াল সুকেস, দুটি খাট, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক ২০ লাখ ৫৭ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।
প্রবাসী জাকির হোসেনের স্ত্রী নুসরাত জাহান অপি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে তিনি দেখতে পান পুরো ঘর ভাঙচুর করা হয়েছে এবং মূল্যবান মালামাল লুট হয়ে গেছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের কোনো জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল না। অভিযুক্তরা এর আগে কখনই ওই সম্পত্তি নিয়ে কোনো আপত্তি তোলেনি। প্রায় তিন বছর আগে তারা ওই সম্পত্তি ক্রয় করেন এবং দুই বছর ধরে সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
এ ঘটনায় জেলা শহরের চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা থানায় বুধবার মামলা দায়ের হয়েছে। দুইজনকে আটক করে আদালতে পেরন করা হয়েছে। আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত