মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল ও ৮৮ বোতল স্কাফ সহ মো: আজিজুল হাকিম নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩ ই ফেব্রুয়ারী) সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর থেকে তাকে আটক করা হয়।
আটক মো: আজিজুল হাকিম মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলাম পুর এলাকার মজনু সরকারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮ বোতল স্কাফ এবং ৪৭ বোতল ফেনসিডিল সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হাকিম গ্রেফতার করা হয়।
আরও জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মতামত