আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষ্যে
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্নাঢ্য র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য অনুযায়ী, তরুণ সমাজের ঐক্য ও সততাই পারে একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে। পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিগত সততা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
মতামত