আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার দুপুর সাড়ে ১১টায় শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্যে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে। তারা বলেন- এ ধরনের বক্তব্য ধর্ম, জাতি ও সমাজকে বিভক্তির দিকে ঠেলে দেয়। তাই ধর্মীয় অবমাননার ক্ষেত্রে শাস্তির বিধান কঠোর ও দৃষ্টান্তমূলক হওয়া জরুরি।
 
এছাড়াও বক্তারা বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে, তাই তারা  ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মবিরোধী কনটেন্ট নজরদারি বৃদ্ধি,ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা ও আইন প্রয়োগ জোরদার,এবং দেশে বাউল গানসহ যেকোনো ধর্মবিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।
 
বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আশরাফুল মিশু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলীম, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি, যুগ্ম আহ্বায়ক ফারদিন হাসান আবির, গণমাধ্যম সমন্বয়ক ও মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি রাইসুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফসান রাফি, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, মুন্সীগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, অফিস ও কল্যাণ সম্পাদক উসামা আজিজি, রামপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি, মো. শৈশব প্রমুখ।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার দুপুর সাড়ে ১১টায় শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্যে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে। তারা বলেন- এ ধরনের বক্তব্য ধর্ম, জাতি ও সমাজকে বিভক্তির দিকে ঠেলে দেয়। তাই ধর্মীয় অবমাননার ক্ষেত্রে শাস্তির বিধান কঠোর ও দৃষ্টান্তমূলক হওয়া জরুরি।
 
এছাড়াও বক্তারা বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে, তাই তারা  ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মবিরোধী কনটেন্ট নজরদারি বৃদ্ধি,ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা ও আইন প্রয়োগ জোরদার,এবং দেশে বাউল গানসহ যেকোনো ধর্মবিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।
 
বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আশরাফুল মিশু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলীম, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি, যুগ্ম আহ্বায়ক ফারদিন হাসান আবির, গণমাধ্যম সমন্বয়ক ও মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি রাইসুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফসান রাফি, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, মুন্সীগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, অফিস ও কল্যাণ সম্পাদক উসামা আজিজি, রামপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি, মো. শৈশব প্রমুখ।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত